ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাজধানীতে এবার ব্রডব্যান্ড এক্সপো

রাজধানীতে এবার ব্রডব্যান্ড এক্সপো
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৩:৩৭

ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ থেকে বসেছে ব্রডব্যান্ড এক্সপো। এটি শেষ হবে ১৫ এপ্রিল। টানা তিন দিনের এ প্রদর্শনীতে দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা দর্শনার্থী ও ইন্ডাস্ট্রির সামনে উপস্থাপন করা হবে।

সারাদেশে ব্রডব্যান্ড খাতের সমস্যা ও সম্ভাবনার হালচিত্র এর মাধ্যমে সামনে আসবে। এর আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।

ব্রডব্যান্ড প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটির মতো বিষয়ভিত্তিক ২৫টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবে দর্শনার্থীর সামনে। আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এবারের এক্সপো প্রসঙ্গে জানালেন, ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে দেশে এ ধরনের প্রদর্শনী এটিই প্রথম। অন্যদিকে এক্সপেরিয়েন্স জোনে সেসব দেখতে পারবেন দর্শনার্থীরা। তা ছাড়া তথ্য
ও টেলিযোগাযোগ খাতের সেবাদাতা তাদের পরিষেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্য প্রদর্শন করবে। এক্সপোতে এবারে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টলে প্রতিনিধি 
ব্র্যান্ড অংশ নেবে।

সরকারি- বেসরকারি খাতের সংশ্লিষ্টরা এ আয়োজনে নিজেদের পরিকল্পনা, বিনিয়োগ ও উদ্যোগের কথা উপস্থাপন করবেন।

আরও পড়ুন

×