ক্লিক বিট
শতকোটির মাইলফলক
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১১:২৪
ঈর্ষণীয় মাইলফলক স্পর্শ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা জগতের ওপেনএআই উদ্ভাবিত চ্যাটজিপিটি। গবেষণা সংস্থা বলছে, চলতি বছরের মে মাসে চ্যাটজিপিটি অ্যাপের মাসিক সক্রিয় নিবন্ধিত গ্রাহক সংখ্যা ১০০ কোটির (এক বিলিয়ন) রেকর্ড ছুঁয়েছে। প্রথম আত্মপ্রকাশ ২০২৩ সালে।
মাত্র তিন বছরের মধ্যেই এমন সাফল্য ঘরে তুলেছে সংস্থাটি। গবেষণা সংস্থার দাবি, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ও গুগল ম্যাপের মতো বিশ্বজুড়ে সমাদৃত অ্যাপের তুলনায় অনেক আগে ও দ্রুত এই মাইলফলক স্পর্শ করেছে চ্যাটজিপিটি। ফলে এটি বিশ্বের দ্রুততম বিলিয়ন ব্যবহারকারী পাওয়া অ্যাপ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। সাফল্যের পেছনে রয়েছে জেনারেটিভ এআইর দ্রুত জনপ্রিয়তা। এখন আর শুধু তথ্যের খোঁজ নয়; ছবি তৈরি, লেখা, কোডিং, গবেষণা, দাপ্তরিক কাজ থেকে লেখাপড়া– এসব ক্ষেত্রেই এ অ্যাপের ব্যবহার ক্রমাগত বেড়েছে। কিছুদিন আগে ওপেনএআইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানান, ইতোমধ্যে এর ইমেজেস টু সংস্করণ ব্যবহার করে কয়েকশ কোটির বেশি ছবি তৈরি করা হয়েছে। সময়ের ব্যবধানে প্রতিযোগিতা উত্তেজনা ছড়াচ্ছে। কৃত্রিম মেধার স্টার্টআপ অ্যানথ্রপিকের ক্লড অ্যাপের মাসিক গ্রাহক পাঁচ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। হিসাব বলছে, গত এক বছরে ক্লডের গ্রাহক ৬৪০ শতাংশ
বেড়েছে।
অন্যদিকে, চ্যাটজিপিটির বৃদ্ধি ৬২ শতাংশে পৌঁছেছে। জানা গেছে, আগামীতে এআই জগতে আধিপত্যের লড়াই আরও কঠিন হবে। ইতোমধ্যে অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রের আইপিওর জন্য গোপনে আবেদন করেছে। অন্যদিকে, ওপেনএআই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।
- বিষয় :
- কৃত্রিম বুদ্ধিমত্তা
