ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

স্মার্ট পরিষেবা

ডিভাইসে এখন ডায়নামিক র‍্যাম

ডিভাইসে এখন ডায়নামিক র‍্যাম
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১২:২৪

স্মার্ট ডিভাইসে সবচেয়ে বড় চাহিদা এখন ব্যাটারি সক্ষমতা। সবার আগে এ বৈশিষ্ট্য নিয়ে ভাবছে তরুণ প্রজন্ম। এমন ধারণা থেকেই নতুন সব গ্যাজেট আসছে ধারাবাহিকভাবে। এমন ধারণায় বাংলাদেশে নতুন সি১০০এক্স মডেলের স্মার্টফোন উন্মোচন করা হয়েছে। আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ছাড়াও থাকছে সাত বছরের ব্যাটারি  হেলথ পরিষেবা।

নির্মাতা বলেছে, এতে পূর্ণ চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল, ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘণ্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘণ্টা পর্যন্ত ফ্রি ফায়ার গেমপ্লে ও ৮০৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম সুবিধা দেবে।

মডেলে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস  ডিসপ্লে উইথ ৭২০ বাই ১৫৭০ পিক্সেল রেজল্যুশন, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং ও ৯০.৪%  স্ক্রিন-টু-বডি রেশিও ব্যবহার করা হয়েছে। ডিভাইসে ৩০০% আলট্রাবুম সাউন্ড রয়েছে। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। 

ডিভাইসে ফ্যান-ফেভারিট ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক ছাড়াও রয়েছে ফ্ল্যাগশিপ ইন্সপায়ার্ড রাউন্ডেড কর্নার। রঙের বৈচিত্র্য দেবে গোল্ডেন কোস্ট ও ডিপব্লু টাইডস। ১২৮ জিবি স্টোরেজে দুটি সংস্করণে রয়েছে ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম। দ্বিতীয় সংস্করণে ১২ জিবি ডায়নামিক র‍্যাম ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

×