ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নিজেই নিজের করোনাভাইরাস পরীক্ষা করা যাবে

নিজেই নিজের করোনাভাইরাস পরীক্ষা করা যাবে
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০ | ১০:৩৬

টেক জায়ান্ট গুগল করোনাভাইরাস পরীক্ষার জন্য এক বিশেষ ওয়েবসাইট বানানোর কাজ করছে। এ ওয়েবসাইটে প্রবেশ করে নিজেই নিজের করোনাভাইরাস পরীক্ষা করা যাবে।

টুইটারে এক পোস্ট গুগল জানিয়েছে, প্রতিষ্ঠানটির এক সময়কার 'ভেরিলি লাইফ সায়েন্সেস' প্রকল্প কভিড-১৯ পরীক্ষার ওয়েবসাইট তৈরি করছে। খবর এএফপির

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় গুগলের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি গুগলকে ধন্যবাদ জানিয়ে বলেন, গুগল কর্তৃপক্ষ করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য পরীক্ষার জন্য এক নির্ভরযোগ্য জায়গা করে দিল। গুগলের প্রকল্পটিতে বহু প্রকৌশলী কাজ করছেন এবং তাদের সাফল্য পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, এ ভাইরাসটি মোকাবেলাই এখন আমাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং যুক্তরাষ্ট্রের সব নাগরিককে ভাইরাস থেকে নিরাপত্তা দেওয়াই আমাদের জন্য কাম্য।' 

তিনি আরও বলেন, তবে সবাইকে এ পরীক্ষা করাতে হবে তা আমরা চাই না। এটা কাঙ্ক্ষিতও নয়।

যুক্তরাষ্ট্রের বড় রাজ্য ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কসহ দেশটির ৫০টি রাজ্যের মধ্যে ৩৫টিতে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

×