ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনা ঠেকাতে গুগলের ৫ পরামর্শ

করোনা ঠেকাতে গুগলের ৫ পরামর্শ
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৪:২৮ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ০৪:৩০

বিশ্বজুড়ে মহামারীর রূপ ধারণ করেছে করোনাভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার। এই অবস্থায় করোনা থেকে মুক্তি লাভে মানুষকে ৫ টি সহজ পরামর্শ দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

সোমবার গুগল তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে এক টুইট বার্তায় পাঁচটি সহজ বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন। 

এগুলো হলো-

১. হাত: বারবার ধুয়ে ফেলুন

২. কনুই: হাঁচি বা কাশির সময় কনুই ভাঁজ করে মুখের সামনে হাত দিয়ে ঢেকে রাখুন

৩. মুখ: মুখে হাত দেবেন না

৪. পায়ের পাতা: অন্যের থেকে অন্তত ৩ ফিট দূরত্বে থাকুন

৫. অনুভূতি: অসুস্থ? বাড়ির বাইরে বেরোবেন না। 

করোনাভাইরাস রুখতে এই পাঁচটি টোটকা মেনে চললে বিশেষ উপকার মিলবে বলে মনে করছে গুগল। 

আরও পড়ুন

×