যে কারণে সমস্যা অ্যাপ
.ইন্টারনেট ধীরগতির পেছনে কাজ করে অ্যাপ
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ০০:১৯ | আপডেট: ২২ জুলাই ২০২৫ | ২১:২১
অনেকে ধীরগতির ইন্টারনেট বিষয়ে অভিযোগ করেন। খুব স্বাভাবিকভাবেই ধীরগতির ইন্টারনেট বিরক্তির সৃষ্টি করে। কারণ, ইন্টারনেটের গতি কম থাকলে হ্যান্ডসেট যতই আধুনিক হোক না কেন, তা ভালো অভিজ্ঞতা দেয় না। কিছু কৌশল মেনে চললে ইন্টারনেটের ধীরগতিকে অনেকাংশে গতিশীল করা সম্ভব।
ইন্টারনেটের গতি বাড়াতে ফোনের সেটিংস থেকে অ্যাবাউট ফোন বা সিস্টেম আপডেট অপশনে গিয়ে কোনো আপডেট বাকি থাকলে ডাউনলোড ও ইনস্টল করে নিতে হবে। অন্যদিকে, গুগল প্লে স্টোর থেকে নিয়মিত ব্যবহার হয় এমন কয়েকটি অ্যাপ আপডেট করে নেওয়া প্রয়োজন।
যা করবেন
যদি ডিভাইসে অচেনা কোনো অ্যাপ দেখতে পান, যা নিজে থেকে ইনস্টল করেননি, তাহলে দেরি না করে আগে তা আনইনস্টল করতে হবে। তারপর ফোনের সব সেটিং যাচাই করতে হবে। কোন অ্যাপের জন্য কী অ্যাকসেস দিয়েছেন, তা খতিয়ে দেখতে হবে।
সাধারণত ম্যালওয়্যার প্রবেশের কারণে স্মার্টফোনে প্রথমেই ধীরগতির হয়। কারণ ছাড়াই ডিভাইসের চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে। স্বাভাবিক সময়ের তুলনায় ডিভাইস অতিরিক্ত গরম হতে পারে।
ম্যালওয়্যারে আক্রান্ত হলে ব্যাকগ্রাউন্ডে বহু অ্যাপ বিরতিহীন চলার কারণে এমনটা হয়ে থাকে। হুট করে এ ধরনের সমস্যা দেখা দিলে তা ম্যালওয়্যার অ্যাটাকই হবে, তা কিন্তু নয়। এর পেছনে ইন্টারনাল ত্রুটি থাকতে পারে। তাৎক্ষণিক সমাধানে ডিভাইস রিস্টার্ট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন গ্যাজেট গবেষকরা।
- বিষয় :
- অ্যাপ
- ইন্টারনেট
- ইন্টারনেট সেবা
