স্মার্ট রূপান্তরে কাজ করছে আকিজ রিসোর্স
ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব শীর্ষক সভায় আকিজ রিসোর্সের বক্তারা
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ২০:১৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ২০:২২
নিজস্ব ডিজিটাল ইকোসিস্টেম, এন্টারপ্রাইজ প্রযুক্তি ও স্থানীয়ভাবে অটোমেশনের ডিজিটাল রূপান্তরে কাজ করছে আকিজ রিসোর্স।
আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব দিচ্ছে শিরোনামের সভায় জানানো হয়, ডিজিটাল ফার্স্ট কৌশল গ্রহণ করে ১২টির বেশি ব্যবসায়িক ক্লাস্টার জুড়ে কর্মী, সহযোগী, সরবরাহকারী ও গ্রাহককে যুক্ত করা করছে। বিশদ এই নেটওয়ার্ক রিয়েল টাইম অপারেশনাল ইনটেলিজেন্স তৈরি করছে, যা জাতীয় ভ্যালু চেইনে স্বচ্ছতা, গতি ও দক্ষতা বাড়িয়েছে অনেকাংশে। ভবিষ্যতে তা আরও বাড়বে।
বক্তারা বলেন, বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে চাইছে আকিজ রিসোর্স। এমন লক্ষ্য তারা তৈরি করেছে কয়েক দশক ধরে। নিজস্ব ডেটা সেন্টার ও হোমগ্রোন সফটওয়্যারের মাধ্যমে গ্রাহক ও বিপণনকারীকে নিরবচ্ছিন্নভাবে যুক্ত করা হয়েছে। পয়েন্ট অব সেল সিস্টেম ও বাজার উপস্থিতির মাধ্যমে খুচরা খাতে যার উপস্থিতি দৃশ্যমান করা হয়েছে।
ইতোমধ্যে এই প্রতিষ্ঠানে চার শতাধিক অভ্যন্তরীণ আইটি বিশেষজ্ঞ কাজ করছেন। কারখানায় ইন্ডাস্ট্রি ৪.০ অটোমেশন বাস্তবায়নে তারা করছেন। বাংলাদেশ ও বিদেশের জন্য স্কেলযোগ্য ডিজিটাল সমাধানের এই ল্যাবরেটরি সহায়ক হিসেবে কাজ করবে। ৯০ লাখের বেশি গ্রাহক, যার মধ্যে সরাসরি গ্রাহক রয়েছে লক্ষাধিক। আকিজ দেশের অটোমেশন, এআই সক্ষমতা ও অর্থনৈতিক ডিজিটাল রূপান্তরে কাজ করছে। ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায় দশগুণ প্রবৃদ্ধি অর্জনের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানানো হয়।
আইবিওএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জায়েদ বিন রশিদ বলেন, যা কিছু অর্জন করেছি, তা সম্ভব হয়েছে ডিজিটাল রূপান্তরের শক্তি ও নিজেদের সুসংহত ইকোসিস্টেমের কারণে। আকিজ রিসোর্সকে এমন মডেল হিসেবে সামনে আনতে চাই, যা দেখাবে কিভাবে প্রযুক্তি টেকসই উন্নয়ন চালাতে সক্ষম। আবার তা শিল্পের অগ্রগতির ধারাকে অনুপ্রাণিত করতে পারে।
সাইবার সিকিউরিটি ও গভর্ন্যান্স প্রসঙ্গে বক্তারা বলেন, ইতোমধ্যে আকিজ রিসোর্সের জিরো-ট্রাস্ট আর্কিটেকচার, এআই পরিচালিত ঝুঁকি শনাক্তকরণ, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রক ও নিরাপদ ক্লাউড সিস্টেম স্টেকহোল্ডারদের জন্য নির্ভরযোগ্য ও নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করেছে।
সভায় বক্তব্য দেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা তৌফিক হাসান, চিফ ডিজিটাল ও ইনোভেশন কর্মকর্তা প্রকৌশলী মো. ফিরোজ কবির, আইবিওএস সিইও এসকে মো. জায়েদ বিন রশিদ, আকিজ ইনফোটেক ব্লু’র প্রধান নির্বাহী কর্মকর্তা জিএম কামরুল হাসান ও আকিজ আইবিওএস’র প্রধান বিপণন কর্মকর্তা শাহেদ ইকবাল।
