ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ল্যাপটপ গতি হারায় যে কারণে

ল্যাপটপ গতি হারায় যে কারণে
×

ছবি: সংগৃহীত

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৭:০২ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ১২:২৩

| প্রিন্ট সংস্করণ

হঠাৎ ধীর হয়ে যাওয়া ল্যাপটপ যে কারও বিরক্তির কারণ। বিশেষ করে যখন ডেডলাইন নিয়ে কাজ করছেন, দ্রুত কাজটা তখন শেষ করতেই হবে। বিরক্তি থেকে রেহাই পেতে অবশ্য কয়েকটা পরামর্শ যাচাই করতে পারবেন।

ল্যাপটপের পারফরম্যান্স বাড়াতে নতুন ল্যাপটপ কিনতেই হবে– এমন কথা নয়। সাধারণ কিছু পরিবর্তন করে এই ডিভাইসের গতি আগের তুলনায় বাড়িয়ে নেওয়া সম্ভব।

স্টার্টআপ প্রোগ্রাম পরিষ্কার
অনেক অ্যাপ ল্যাপটপ অন করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়, যা সিস্টেমকে ধীরগতির করে দেয়। অন্যদিকে, বুটিং করার সময় কমাতে সেটিংস থেকে অব্যবহৃত অ্যাপ ডিজঅ্যাবল করে দেওয়াই শ্রেয়।

অব্যবহৃত সফটওয়্যার আনইনস্টল
সময়ের প্রয়োজনে ল্যাপটপে এমন অনেক অ্যাপ বা প্রোগ্রামিং জমা হয়ে থাকে, যা নিয়মিত ব্যবহার করা হয় না। এসব অ্যাপ সরিয়ে ফেললে স্টোরেজ খালি হয় অনেকাংশে। বিপরীতে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিও কমে যায়। ফলে দুটি সুবিধাই পাওয়া যায়। র‌্যামের ওপর চাপটাও কমে যায়। ফলে গতি সঞ্চার হয়।

ড্রাইভার ও সিস্টেম আপডেট
সিস্টেম আপডেটের কারণে প্রায়ই পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট করে। আবার বাগ ফিক্স করার সুবিধা পাওয়া যায়, যা ধীরগতির ল্যাপটপে কর্মক্ষমতাকে সাবলীল করে।

আরও পড়ুন

×