ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশের বাজারে এলো কৃত্রিম বুদ্ধির ল্যাপটপ

দেশের বাজারে এলো কৃত্রিম বুদ্ধির ল্যাপটপ
×

অলওয়েজ ইনক্রেডিবল শীর্ষক আয়োজনে নতুন প্রজন্মের চার মডেলের এআই ল্যাপটপ উন্মোচন করে আসুস

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ২৩:২১

দেশের বাজারে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ নতুন ল্যাপটপ এনেছে আসুস। গত বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে  ‘অলওয়েজ ইনক্রেডিবল’ শীর্ষক আয়োজনে নতুন প্রজন্মের জেনবুক ডুও, জেনবুক ১৪, জেনবুক এস ১৬ এবং ভিভোবুক ১৬ মডেলের এআই ল্যাপটপ দেশের বাজারে ছাড়ার ঘোষণা দেয়  কোম্পানিটি।  এর মধ্যে জেনবুক ডুও হচ্ছে দুই পর্দার ল্যাপটপ।
অনুষ্ঠানে আসুসের এশিয়া প্রশান্ত অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক পিটার চ্যাং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ এবং সৃজনশীলতার ধরন বদলে দিচ্ছে। আসুসের এই সর্বশেষ ল্যাপটপে সেই পরিবর্তনকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে।  আগামীতে এআই নির্ভর কম্পিউটিং বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে আসুস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।  
আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার আসাদুর রহমান নতুন ল্যাপটপের ফিচার ও কার্যকারিতা তুলে ধরেন। থ্রিকে ওএলইডি স্পর্শনির্ভর পর্দার জেনবুক ডুও। ল্যাপটপটি  দেবে বড় স্ক্রিনে কাজের অভিজ্ঞতা।  পেশাদার প্রোগ্রামার এবং কনটেন্ট নির্মাতাদের উপযোগী ল্যাপটপটির দাম চার লাখ ৮২ হাজার ৯৯০ টাকা। আসুস জেনবুক এস১৬ এবং আসুস জেনবুক ১৪ মডেলের দাম যথাক্রমে দুই লাখ ৫৬ হাজার টাকা, এক লাখ ৫৩ হাজার টাকা। শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের উপযোগী আসুস ভিভোবুক ১৬ পাওয়া যাবে এক লাখ ২৯ হাজার টাকায়।এ ছাড়া  ১ দশমিক ২ কেজি ওজনের জেনবুক ১৪ ওএলইডি মডেলটি সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপটি ভ্রমণপ্রিয়দের উপযোগী। জেনবুক এস ১৬ ল্যাপটপটিতে অ্যালুমিনিয়াম ও সিরামিকের মিশ্রণে তৈরি ‘সেরালুমিনিয়াম’ ব্যবহার করা হয়েছে । এতে রয়েছে এএমডি রাইজেন এআই প্রসেসর।  
অনুষ্ঠানে আসুস বাংলাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো. আল ফুয়াদ বলেন,  গেমিং  এবং ওএলইডি ল্যাপটপে দেশের বাজারে আসুস  শীর্ষে রয়েছে।  নতুন এ ল্যাপটপের প্রসেসরসহ বিভিন্ন ফিচারে যুক্ত হয়েছে এআই সেবা। ফলে গ্রাহকরা এসব ল্যাপটপে নতুন অভিজ্ঞতা পাবেন। 
অনুষ্ঠানে বাংলাদেশে আসুসের ব্যবসায়িক অংশীদার গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, উপব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×