ল্যাপটপ নির্বাচনে স্ক্রিনের গুরুত্ব
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ০৭:২৫
| প্রিন্ট সংস্করণ
ভাবছেন, ল্যাপটপ কিনবেন। কিন্তু ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না কোন ধরনের ফিচার, স্পেসিফিকেশন ও কারিগরি দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ব্র্যান্ডের অগণিত অপশন থাকায় কোন ল্যাপটপ থেকে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাবে, তা নির্বাচন করা অনেক
সময় কঠিন হয়ে পড়ে। অনেকে আবার বিভ্রান্তও হন। অনেক খরচ করে শেষমেশ যথার্থ ল্যাপটপ নাও নির্ধারণ করতে পারেন। আবার কম খরচেই পেয়ে যেতে পারেন হাইএন্ড ল্যাপটপ, যদি ধারণা সময়োপযোগী হয়। ল্যাপটপ কেনার আগে অবশ্যই তিনটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রথমটি হলো আপডেট হার্ডওয়্যার। অন্যটি হলো ভালো কাজের সক্ষমতা। উইন্ডোজ, না ম্যাক– এমন বিতর্ক চলে আসে। বাজেট সাশ্রয়ী হিসেবে বেশির ভাগ শিক্ষার্থীর জন্যই উইন্ডোজ সহায়ক। এমন মন্তব্য করেছেন গবেষক আর বিশেষজ্ঞরা।
নিজের প্রয়োজন বুঝে স্ক্রিনের আকার নির্বাচন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে যারা ল্যাপটপ কেনার কথা ভাবছে, তাদের জন্য ১৪ ইঞ্চি বা ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লেই ভালো অভিজ্ঞতা দেবে। বিশেষজ্ঞরা বলছেন, ডিসপ্লের সাইজ মানানসই হলে লেখাপড়া, অনলাইন ক্লাস, ভিডিও কনটেন্ট– সবকিছু খুব সহজ হয় বোঝার জন্য।
দামের বিবেচনা করে অনেকে না বুঝে অপেক্ষাকৃত ভারী ল্যাপটপ কিনে বসেন। ওজনে ভারী হলে তা হুটহাট বা সফরে বয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে।
স্ক্রিন ১৫.৬ ইঞ্চির ওপরে হলে মডেল তুলনামূলক ভারী হয়। হালকা ওজনের ল্যাপটপের স্ক্রিন সাধারণত ১৩.২ ইঞ্চি আকারের হয়।
- বিষয় :
- ল্যাপটপ
