এক ঘণ্টায় পৌঁছে যাবে জার্সি
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। সেই উন্মাদনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সারাদেশে। এই উৎসবকে রঙিন করতে ক্রীড়াপ্রেমীর জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। দীর্ঘ সময় ব্যয় করে জার্সি কেনাকাটার প্রয়োজন নেই এখন আর।
জার্সি ফ্রিক বিডি, বাজার লাগবে, জার্সি চ্যাম্পস বিডি ও টেসকো সুপারমার্কেট ছাড়াও ২০টির বেশি বিশেষায়িত শপ থেকে পছন্দের জার্সি অর্ডার করা যাবে। দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারির মাধ্যমে
এক ঘণ্টার মধ্যেই তা পৌঁছে যাবে ঠিকানায়।
আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল ও স্পেন ফুটবল সমর্থকরা ২০টি দেশের জার্সি থেকে পছন্দেরটি বেছে নিতে পারবেন।
বিক্রি তালিকার শীর্ষে জায়গা করে নেওয়া এসব জার্সি স্মল, মিডিয়াম, লার্জ ও এক্সএল সাইজে পাওয়া যাচ্ছে। এসব জার্সির দাম ৫০০ থেকে দেড় হাজার টাকা। বিশ্বকাপের আনন্দ বাড়িয়ে দিতে নির্দিষ্ট কিছু শপে থাকছে বিশেষ ছাড়। উত্তরা, গুলশান, মিরপুর, খিলগাঁও, ধানমন্ডি ও বসুন্ধরা আবাসিক এলাকায় এই পরিষেবা পাওয়া যাবে।
জানা গেছে, জার্সি অর্ডার করতে ফুডপ্যান্ডা অ্যাপের হোমপেজে সার্চ বারে ইংরেজিতে জার্সি লিখে শপস বাটনে ট্যাপ করতে হবে। তারপর পছন্দের ব্র্যান্ড ও জার্সি বেছে চেকআউট করলেই অর্ডার কনফার্ম হবে। লাইফস্টাইল পণ্য কেনাকাটায় এই উদ্যোগ মূলত ক্রেতার সব চাহিদা এক অ্যাপেই পূরণের ধারাবাহিক প্রয়াস। ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্সের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, নিত্যপণ্য থেকে শুরু করে বিশ্বকাপের জার্সি– ক্রেতার প্রত্যাশা সব সময়ই দ্রুত ও নিরবচ্ছিন্ন ডেলিভারি। আমরা এমন ইকোসিস্টেম তৈরিতে কাজ করছি, যা প্রতিদিনের কেনাকাটাকে এক অ্যাপের অভিজ্ঞতায় নিয়ে আসবে।
- বিষয় :
- প্রযুক্তি
