অ্যান্ড্রয়েডে আলোচিত ফিচার
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪০
| প্রিন্ট সংস্করণ
চলতি ট্রেন্ডে স্যামসাং ও মটোরোলা ছাড়াও বেশ কিছু নির্মাতা সংস্থা ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। এসব ফোনে দ্রুত গতি ও দক্ষতা (পারফরম্যান্স) বাড়িয়েছে অ্যান্ড্রয়েড সংস্করণ।
এর ফলে ডিসপ্লে কোয়ালিটির মান বেড়েছে।
নতুন সব ফিচার
অ্যান্ড্রয়েডের নতুন আসা সংস্করণে ফোল্ডেবল স্মার্টফোনে দৃশ্যমান হয়েছে নতুন টাস্কবার।
ক্যামেরার ব্রাইটনেস বাড়ানো, ফ্ল্যাশলাইট কন্ট্রোল, লো লাইট ক্যামেরা– এসব ফিচার বেশ ভালো কাস্টমাইজ করা যাবে। চলতি অ্যান্ড্রয়েড সংস্করণের অপারেটিং সিস্টেমের সব স্মার্টফোনে ক্যামেরার
মান হয়েছে সুদক্ষ আর মানোন্নত।
শুধু একবার ট্যাপ করলেই স্ক্রিনের নির্দিষ্ট বা চিহ্নিত অংশ অনায়াশে শেয়ার করা যাবে। আগের মতো পুরো স্ক্রিন শেয়ার করার তেমন একটা
বাধ্যবাধকতা নেই। সুনির্দিষ্ট অ্যাপ থেকে নিয়মিত বিরতিতে নোটিফিকেশন আসতে থাকলে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণে সেই অপ্রয়োজনীয় নোটিফিকেশনের সংখ্যা অনেকাংশে কমানো হয়েছে। ব্যাংকে বা আর্থিক লেনদেনে আসা ওটিপি, নোটিফিকেশন বা মেসেজ হোক, যেখানে ব্যক্তিগত তথ্য থাকবে; তা স্বয়ংক্রিয় (অটোমেটিক) পদ্ধতিতে গোপন করবে এই সংস্করণ।
সবশেষ বা আগের অ্যান্ড্রয়েড সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে কিছুটা বিভ্রাট ছিল। ভক্তদের বাড়তি স্বাচ্ছন্দ্য দিতে আপডেট সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে বাড়তি কিছু সুবিধা আনা হয়েছে।
ব্লুটুথ ডায়ালগ বক্স
ডিভাইসে বা স্মার্টফোনে একাধিক ব্লুটুথ সংযোগ যারা ব্যবহার করেন, তাদের বাড়তি সুবিধা দিতে ব্লুটুথ ডায়ালগ বক্স ডেভেলপ করা হয়েছে।
ব্লুটুথ অপশনে ট্যাপ করার পর টগেল খুলে যাবে। এতে সাম্প্রতিক পেয়ারড বা যুক্ত (কানেক্টেড) ডিভাইস দৃশ্যমান হবে। অনেকে এই অংশ
থেকে ইচ্ছামতো ডিভাইসে সহজেই সুইচ করার সুবিধা নিতে পারবেন।
- বিষয় :
- প্রযুক্তি