অ্যাপের নম্বর বদলে ব্যাকআপ জরুরি
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
নতুন নিয়মে হোয়াটসঅ্যাপে বেশ সহজে ফোন নম্বর বদলে নেওয়া যায়। তবে এর আগে কিছু বিষয় যাচাই না করে নিলে অ্যাকাউন্ট, চ্যাট ও ব্যাকআপে সমস্যা তৈরি হতে পারে।
এর অর্থ, নতুন নম্বরে এই অ্যাপ সক্রিয় করার বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে।
প্রথমে নিশ্চিত হতে হবে, নতুন নম্বরে এসএমএস বা ফোনকল ঠিকঠাক আসছে কিনা।
একই সঙ্গে পুরোনো নম্বরটি অবশ্যই এই অ্যাপের অ্যাকাউন্টে নিবন্ধিত থাকতে হবে।
নিজের নম্বর দেখার জন্য অ্যাপ খুলে থ্রি ডট মেন্যুতে গিয়ে সেটিংস ও প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে সবার আগে।
যেসব শর্ত রয়েছে
নতুন নম্বরটি অবশ্যই এই অ্যাপ সমর্থিত হতে হবে। শর্ত রয়েছে, ভিওআইপি টোল-ফ্রি, পেইড প্রিমিয়াম, ইউনিভার্সেল অ্যাকসেস নম্বর, পার্সোনাল নম্বর ও সাধারণ ল্যান্ডলাইন নম্বর ব্যবহার করা
যায় না। উল্লেখ্য, এই অ্যাপের বিজনেস সংস্করণে অবশ্য ল্যান্ডলাইন নম্বর গ্রহণযোগ্য।
স্বয়ংক্রিয় নোটিফিকেশন পৌঁছে যাবে
এই অ্যাপের ওয়েব বা ডেস্কটপ সংস্করণ থেকে নম্বর বদলে নেওয়া যায় না। কাজটি নিজের ব্যবহৃত প্রধান ফোন থেকেই করার
বাধ্যবাধকতা রয়েছে। নম্বর বদলের সময় চাইলে সব কন্ট্যাক্ট, আগে যাদের সঙ্গে চ্যাট করেছেন বা নির্দিষ্ট অনেককে নতুন নম্বরের নোটিফিকেশন
পাঠানো যাবে। অন্যদিকে, সব গ্রুপে স্বয়ংক্রিয় (অটোমেটিক) পদ্ধতিতে পৌঁছে যাবে নম্বর
বদলের খবর।
পুরোনো ফোনে নম্বর বদলে নিতে প্রথমে নতুন ডিভাইসে সিম প্রবেশ করাতে হবে। এরপর অ্যাপের সেটিংস থেকে অ্যাকাউন্ট, চেঞ্জ নম্বর ও নেক্সট অপশনে যেতে হবে। পুরোনো ও নতুন নম্বর আন্তর্জাতিক ফরম্যাটে লিখে নেক্সট ও ডান অংশে ট্যাপ করতে হবে। পরে নতুন নম্বরটি নিবন্ধন (রেজিস্টার) করে নিতে হবে।
সবার আগে ব্যাকআপ
নতুন ফোনে চ্যাট সংরক্ষণ করতে চাইলে আগে পুরোনো ফোনে নম্বর বদলে নতুন নম্বরে ব্যাকআপ তৈরি করতে হবে। নতুন ফোনে অ্যাপটি ইনস্টল করে নতুন নম্বর রেজিস্টার করতে হবে। এ অংশে ব্যাকআপ রিস্টোর তৈরি করবেন। পুরোনো নম্বরে তৈরি ব্যাকআপ নতুন নম্বরে সরাসরি রিস্টোর করা যায় না। এ ক্ষেত্রে নম্বর বদলের পর নতুন ব্যাকআপ নেওয়া ছাড়া উপায় নেই।
- বিষয় :
- প্রযুক্তি