ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চার্জিং পোর্টের যত্নআত্তি

চার্জিং পোর্টের যত্নআত্তি
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩২

| প্রিন্ট সংস্করণ

ডিজিটাল গ্যাজেটস, পাওয়ারব্যাংক বা ট্যাবলেট ঠিকমতো চার্জ হচ্ছে না। এসব ক্ষেত্রে সাধারণত ব্যাটারি বা চার্জিং কেবল ঠিক কাজ করছে না– এমনটি ধারণা করা হয়। 
কিছু পরীক্ষা না করেই নতুন চার্জার কেনা হয়। কিন্তু এই সমস্যার প্রধান কারণ হতে পারে চার্জিং পোর্টে জমে থাকা ধুলা, ময়লা বা পকেটের লিন্ট। স্মার্টফোন নিয়মিত পকেট বা ব্যাগে রাখলে পোর্টের ভেতরের অংশে ধুলা জমার কারণে কেবলের সঙ্গে ঠিকঠাক সংযোগ ব্যাহত হতে পারে। ফলে ক্রমে চার্জের সময় বাড়তে থাকে। অনেক ক্ষেত্রে চার্জ হয় না।

ভুলেও এসব নয়
চার্জিং পোর্ট পরিষ্কার করার সময়ে পিন, সুচ, পেপার ক্লিপ বা অন্য কোনো ধাতব বস্তু ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। এতে ভেতরের কানেক্টর নষ্ট হওয়া 
ও শর্টশার্কিটের শঙ্কা থেকে যায়। পোর্টের ভেতরে পানি বা ক্লিনিং অ্যালকোহল দেওয়া যাবে না।
অনেকে জমে থাকা ধুলা-ময়লা পরিষ্কার করতে পোর্টের ভেতরে খোঁচাখুঁচি করেন, এটি ঠিক নয়। সহজে পরিষ্কার না হলে কম্প্রেসড এয়ার বা ক্লিনিং কিট ব্যবহার করবেন। অতিরিক্ত চাপ দিয়ে পরিষ্কার করতে গেলে ডিভাইসের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। সামান্য ধুলা সরাতে বড় ধরনের ক্ষতি 
হয়ে যায় অনেক ক্ষেত্রে।
চার্জিং পোর্টে ধুলা কম জমাতে ডাস্ট ফ্ল্যাপ বা রাবার পোর্ট প্লাগসহ কভার ব্যবহার করা যায়। ডিভাইস ব্যাগে রাখার সময় আলাদা পকেটে রাখতে হবে। 
তা ছাড়া পরীক্ষিত মানের বা ঠিকমতো ফিট হয় 
এমন চার্জিং কেবল ব্যবহার করা শ্রেয়।
 

আরও পড়ুন

×