ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সাউন্ড সারাতে যা করবেন

সাউন্ড সারাতে যা করবেন
×
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৭:৪৫

| প্রিন্ট সংস্করণ

গান শুনছেন, করছেন অনলাইন মিটিং। কিন্তু ঠিকঠাক শব্দ পাচ্ছেন না ল্যাপটপে।
এমনটি হয়ে থাকতে পারে। 
অনেক সময় স্পিকার নষ্ট না হলেও ভুল সাউন্ড সেটিংস, ধুলা, ময়লা বা সফটওয়্যার সমস্যার কারণে এই ডিভাইসের স্বাভাবিক শব্দ কম আসতে পারে। তাই পরিষেবা কেন্দ্রে যাওয়ার আগে কয়েকটি পরীক্ষিত কৌশল যাচাই করে নিতে পারেন। অপারেটিং সিস্টেমের বিল্ট-ইন অডিও ট্রাবলশুটার টুল ব্যবহার করে দেখতে হবে। স্বয়ংক্রিয়ভাবে এটি সেটিংস বা ড্রাইভারের ত্রুটি শনাক্ত করে সমাধান করে। অন্যদিকে, সার্ভিসেস অপশন থেকে উইন্ডোজ অডিও সার্ভিস রিস্টার্ট করলে অনেক সময় আটকে থাকা শব্দ ফিরে আসে। আবার নির্দিষ্ট কোনো ব্রাউজার ট্যাব বা মিডিয়া প্লেয়ার অ্যাপে সাউন্ড মিউট অপশন অন রয়ে যায়। ল্যাপটপের প্রধান ভলিউম বাড়ানো থাকলেও ওই অ্যাপের ভলিউম বন্ধ থাকলে শব্দ পাওয়া যাবে না।
তা ছাড়া ৩.৫ মিমি হেডফোন জ্যাকে ময়লা জমে থাকলে ল্যাপটপ ধরে নিতে পারে হেডফোন যুক্ত রয়েছে। এর ফলে স্পিকার কাজ করে না। কোনো আপডেটের পর অডিও বন্ধ হয়ে গেলে অডিও ড্রাইভার রোলব্যাক বা সিস্টেম রিস্টোর করলে শব্দের সমস্যা কেটে যায়। সাউন্ড ড্রাইভার পুরোনো হলে বা কোনো সফটওয়্যার সমস্যায় শব্দ কমে যেতে পারে। তাই অপারেটিং সিস্টেম ও অডিও ড্রাইভার আপডেট করা জরুরি। সাউন্ড সেটিংসে এনহান্সমেন্টস বা অডিও ইফেক্টস সক্রিয় থাকলে বন্ধ করে পরীক্ষা করলে অনেক ক্ষেত্রে সমস্যা মিটে যায়।

আরও পড়ুন

×