ভুলে ছড়ায় ভাইরাস
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ০৭:৩৩
| প্রিন্ট সংস্করণ
অজানা সাইট ভিজিট করার ক্ষেত্রে সাধারণত সন্দেহ থাকলে তা এড়িয়ে চলা শ্রেয়। তা না হলে ঝামেলার সম্মুখীন হতে হবে।
এর কারণ, বহু ধরনের জাল ওয়েবসাইটে এখন দিনরাত ম্যালওয়্যার ছড়ানো হয়। এই ম্যালওয়্যার হলো এক ধরনের বিশেষ দক্ষ ভাইরাস। ছদ্মবেশী সাইট ভিজিট করার পর যে কোনো লিঙ্কে ক্লিক করলে স্মার্টফোন বা ডিভাইসে ভাইরাস প্রবেশের শঙ্কা বহুলাংশে বেড়ে যায়।
অ্যাপ ইনস্টল
অ্যাপ ইনস্টল করার প্রয়োজন পূরণ করে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর আর অ্যাপল আইফোনে অ্যাপ স্টোর। এ দুটি অফিসিয়াল প্লাটফর্ম ছাড়া
অ্যাপ ইনস্টলে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ ক্ষতিকারক কোনো অ্যাপ গুগল প্লে স্টোর বা
অ্যাপ স্টোরে রাখার অনুমোদন দেবে না। যদি আনঅফিসিয়াল অ্যাপ ব্যবহার করা খুব জরুরি হয়, তাহলে তৃতীয় পক্ষের মাধ্যমে এপিকে ফাইলের সহায়তায় অ্যাপ ইনস্টল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ভ্রমণে সতর্কতা
অনেকে তাৎক্ষণিক প্রয়োজন বা ভ্রমণে যত্রতত্র ফ্রি ওয়াই-ফাই সংযোগ নেন। হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে বিনামূল্যে ইন্টারনেট সংযোগে সতর্ক হতে হবে। কারণ, নেটওয়ার্ককে লক্ষ্য করেও স্মার্টফোনে ভাইরাস ছড়ানোর ঘটনা ঘটে। বিশেষ চক্র এখন ব্লুটুথ আর ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে অসতর্ক গ্রাহকের ডিভাইসের সুরক্ষা ভেদ করে অনুপ্রবেশ করে। আর কিছু না হলেও ছবির গ্যালারিতে দ্রুত প্রবেশাধিকার নেয়। তাই সতর্ক থাকতে হবে সব সময়।
- বিষয় :
- প্রযুক্তি