ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নগরকান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নগরকান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
×

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০৬:২৭

ফরিদপুরের নগরকান্দায় পুকুরে ডুবে আবু তাহের নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বারখাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের একই গ্রামের গাড়ি চালক শাহ আলম মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে শিশু আবু তাহেরকে  কোথাও খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ীর পাশের পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখেন তারা। পরে শিশুটিকে  উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হিমানী বৈদ্য শিশুটিকে মৃত ঘোষণা করেন। 



আরও পড়ুন

×