চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত, আটক ২
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৪ মে ২০২২ | ০১:২৪ | আপডেট: ০৪ মে ২০২২ | ০১:২৪
খুলনা তেরখাদা উপজেলার আদমপুর গ্রামে বুধবার চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বাবলু শেখ (৪২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, জমি নিয়ে বাবলু শেখের সঙ্গে তার চাচাতো ভাই মুকুল শেখের বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে বুধবার সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মুকুল শেখ ঝুপি নামে এক ধরনের ধারালো অস্ত্র দিয়ে বাবলু শেখকে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।
- বিষয় :
- খুলনা
- তেরখাদা
- অস্ত্রের আঘাত
- যুবক নিহত