ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০৭:৩৬

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের টিপু শেখের ছেলে মিজানুর রহমান রাজিব শেখ (২২) ও পথচারী শহরের বেদগ্রামের ছকোন মোল্লার ছেলে জিন্নাত মোল্লা (৬৫)। 

গোপালগঞ্জ সদর থানার এসআই তানভীর আহমেদ জানান, মিজানুর রহমান রাজিব শেখ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি ভেন্নাবাড়িতে যাচ্ছিলেন। পথে বেদগ্রামে রাস্তা পারাপারের সময় পথচারী জিন্নাত মোল্লাকে চাপা দিয়ে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। 

নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 



আরও পড়ুন

×