ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কলমাকান্দায় জব্দকৃত ৬০ ভারতীয় গরু নিলামে বিক্রি

কলমাকান্দায় জব্দকৃত ৬০ ভারতীয় গরু নিলামে বিক্রি
×

ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ১০:৫১

নেত্রকোণার কলমাকান্দায় জব্দকৃত ৬০টি ভারতীয় গরু প্রকাশ্যে নিলামে প্রায় ২৮ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার জেলার বিজ্ঞ আদালতের আদেশে কলমাকান্দা থানার মুক্তমঞ্চে  প্রকাশ্যে নিলামে ৬০টি গরু ১০টি লটে ভাগ করে বিক্রি করা হয়। 

নিলামে ৫১ জন অংশগ্রহণ করেন। নিলামের প্রক্রিয়া সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ১০টায় সম্পন্ন হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম  জানিযেছেন, ৫১  জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা ১০ জনের কাছে ২৭ লাখ ৯৪ হাজার ৫০০ টাকায় ৬০টি ভারতীয় গরু বিক্রি করা হয়েছে। নিয়মমাফিক ভাবে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং, দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য, গত রোববার কলমাকান্দার রাজনগর বিল থেকে পরিত্যক্ত অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন

×