ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জন্মদিনে গণধর্ষণের ঘটনায় সেই ৪ জন রিমান্ডে

জন্মদিনে গণধর্ষণের ঘটনায় সেই ৪ জন রিমান্ডে
×

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ১১:২০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ | ১১:২৫

সপ্তম শ্রেণির ছাত্রীকে পাতানো জন্মদিনের আয়োজনে ডেকে নিয়ে গণধর্ষণকারী সেই চার বন্ধুকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের আদালত তিনজন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মেছবাহ উদ্দিন আহমেদের আদালতে একজনের রিমান্ড মঞ্জুর হয়।

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই নাজমুল সাকিব আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

পাতানো একটি জন্মদিনের অনুষ্ঠানে নিয়ে কৌশলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে চারজন। তাৎক্ষণিক একটি ভিডিও তৈরি করে চার ধর্ষক ফেসবুকে পোস্ট করে। এতে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে একজন বলে, 'হ্যালো ফ্রেন্ডস, আগামীকাল হয়তো জেলে থাকব, কারও সঙ্গে আর দেখা হবে না। গ্রেপ্তার না হলেও বাড়ির আশপাশে থাকতে পারব না।'

ওই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ওই চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। ঘটনার ৯ দিন পর গত শুক্রবার রাতে শরীফ হোসেন, ইমরান হাসান সুজন, শরীফ মোল্লা ও আহসানকে ময়মনসিংহের ত্রিশাল থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরও পড়ুন

×