গৌরীপুরে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০২:১৯
ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী (৫৫) যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার চরশ্রিরামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহি বাস গৌরীপুরের চরশ্রিরামপুরের পৌঁছলে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোযাত্রী ওই নারী নিহত হন। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠিয়েছে।
তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত ওই নারীর পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে।
- বিষয় :
- সারাদেশ
- ময়মনসিংহ
- অটোরিকশা যাত্রী
- নিহত
