ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সুজানগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলপিয়নকে কুপিয়ে জখম

সুজানগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলপিয়নকে কুপিয়ে জখম
×

আহত স্কুলপিয়ন সোহেল রানাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি: সমকাল

সুজানগর (পাবনা) সংবাদদাতা

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৯:১৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৯:২১

পাবনার সুজানগরে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্থানীয় গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের পিয়ন সোহেল রানাকে (২৮) কুপিয়ে জখম করেছে বখাটেরা।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সোহেল রানা বর্তমানে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বুধবার বিকেলে স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা চলছিল। এ সময় বহিরাগত কয়েক বখাটে যুবক স্কুলের ছাত্রীদের ইভটিজিং করতে থাকে। পিয়ন সোহেল রানা এর প্রতিবাদ করলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় বখাটেরা। আহত অবস্থায় সোহেলকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্কুলটির প্রধান শিক্ষক জামিল হোসেন বলেন, প্রকাশ্যে এমন হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই। না হলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে সুজানগর থানা ওসি বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আরও পড়ুন

×