ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বগুড়ায় বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায়  বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৯:২৩ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৯:২৯

বগুড়ার দুপচাঁচিয়ায় গোপন বৈঠক থেকে বিএনপি-জামায়াতের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার বেলাইল এলাকার এক জামায়াত নেতার বাড়ির উঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জামায়াতের বগুড়া জেলা কমিটির সাবেক নায়েবে আমীর শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, দুপচাঁচিয়া উপজেলার শাখার রাজনৈতিক সেক্রেটারি মজিবর রহমান, গোবিন্দপুর ইউনিয়ন কমিটির সভাপতি আশরাফ আলী, জামায়াত কর্মী আফজাল হোসেন, আবুল কালাম, আব্দুল বাছেদ, সাইফুল ইসলাম ফকির, আব্দুস সাত্তার মণ্ডল ও বিএনপি কর্মী রুস্তম আলী।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, বিএনপি-জামায়াতের ওই ৯ নেতা-কর্মী অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর উদ্দেশ্যে বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলাইল এলাকায় ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়িতে বৈঠকে বসেছিল। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা এখনও হয়নি তবে প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×