ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কিশোরগঞ্জে সাবেক শিক্ষার্থীদের পুনুর্মিলনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে সাবেক শিক্ষার্থীদের পুনুর্মিলনী অনুষ্ঠিত
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩৪

কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন কিশোরগঞ্জ গভ. বয়েস হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম বর্ষপূতি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে বিদ্যালয়ের সাবেক ছয় শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষক সংবর্ধণা দেয়া হয়েছে।

শুক্রবার শহরতলীর নেহাল গ্রীণ পার্কে দিনব্যাপী এক অনুষ্ঠানে এ আয়োজন করা হয়। 

‘ভ্রাতৃত্ব বন্ধনে প্রাণের স্পন্দনে এসো মাতি উল্লাসে’ স্লোগানকে সামনে রেখে এদিন বিদ্যালয়ের এসএসসি ১৯৫৮ ব্যাচ থেকে ২০১৮ ব্যাচ পর্যন্ত সাড়ে পাঁচশ ছাত্র জড়ো হন অনুষ্ঠানে।

দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শিক্ষক-শিক্ষার্থীদের উপিস্থিতি, স্মৃতিচারণ এবং আবেগঘন বক্তব্যে এদিন অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ১৯৫৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও অধ্যাপক এম এ গণি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক বীরেন্দ্র কিশোর রায়। 

সকালে স্কুলের ঘন্টা বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও ছাত্রদের আত্মার মঙ্গল কামনা করে নিরবতা পালন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক এয়ার ভাইস মার্শাল (অব.) সানাউল হক। 

সাবেক শিক্ষার্থী অনুপম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ছয় শিক্ষক বীরেন্দ্র কিশোর রায়, আফতাব উদ্দীন খান, মো. আব্দুস সাত্তার, বাবু অনিল চন্দ্র পন্ডিত, মাওলানা মো. খুরশীদ উদ্দিন, কেএমএ কাশেম তালুকদার এবং বর্তমান প্রধান শিক্ষক এ.কে.এম আবদুল্লাহকে সংবর্ধণা দেওয়া হয়।

দুপুরের খাবারের পর ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।। 

আরও পড়ুন

×