মঠবাড়িয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:০৭
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০ ফুট উঁচু একটি রেইন্ট্রি গাছ থেকে মারজান আকন (২৭) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফুলঝুড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ সময় মৃতদেহের পরনে জামা, প্যান্ট, হাত মোজা ও পায়ে জুতা ছিল।
নিহত মারজান উপজেলার পূর্ব ফুলঝুড়ি গ্রামের মৃত নূরুল ইসলাম আকনের একমাত্র পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে মারজানের বসত ঘর সংলগ্ন বাগানে ৫০ ফুট উচ্চতার একটি রেন্ট্রি গাছে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা ।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মারজানের মৃতদেহ উদ্ধার করে।
মারজানের মৃত্যু রহস্যজনক দাবি করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এ নিহতের খালু ও ৬নং টিকিকাটা ইউ,পি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । তিনি আরও জানান, এটি হত্যা, না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পরই নিশ্চিত হওয়া যাবে।
- বিষয় :
- সারাদেশ
- বরিশাল
- মরদেহ উদ্ধার
