ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০১:২১
সাতক্ষীরার কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে শামসুর রহমান ঢালী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত শামসুর রহমান ঢালী ওই গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শামসুর রহমান ঢালীর ছেলেমেয়েরা নিজেদের জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় তাদেরকে ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালী বাবা শামসুর রহমানকে লাঠি দিযে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
- বিষয় :
- সারাদেশ
- বাবার মৃত্যু
- ছেলের হাতে
