মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলকোট উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা
বিজয়ীদের মাঝে প্রধান অতিথির পুরষ্কার বিতরণ- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০৬
আমাদের স্কুল মঙ্গলকোট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. আক্কাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার উদ্দিন প্রামানিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন শরীফ, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদিন, পুলিশ লাইন্স হাই স্কুরের প্রধান শিক্ষক মো. আব্দুল কাযুম শেখ প্রমুখ।
মুজিববর্ষ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দৃষ্টি নন্দন কুজকাওয়াজ প্রদর্শিত হয়। পরে শিক্ষার্থীরা ২৫টি বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
