ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
×

মো. নূরুল হুদা চুট্টু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৪৩ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৪৮

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাতেশি নিহত হয়েছেন। তার নাম মো. নূরুল হুদা চুট্টু (২৮)। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামে

শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এ হত্যাকাণ্ড ঘটে।

পরিবারের সদস্যরা জানান, নুরুল হুদা  ২০১০ সালে ভিটামাটি বিক্রি করে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। প্রথমে অন্যের দোকানে চাকরি করে পরে নিজেই প্রিটোরিয়া শহরে ব্যবসা শুরু করেন। গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন সন্ত্রাসী তার দোকানে লুটপাট চালায়।এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা নুরুলের দুই পায়ে গুলি করে মালপত্র নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই আবদুছ ছাত্তার পরে বিষয়টি ফোনে পরিবারকে জানান।

শনিবার তার বাড়িতে গিয়ে দেখা যায়, নিহত নুরুলের বাবা আবুল কালাম ও মা ছবুরা খাতুন আহাজারি করছেন। এলাকাবাসী ও স্বজনরাও চোখের পানি ধরে রাখতে পারছিলেন না।

নিহত নুরুলের ফুফাতো ভাই শাহাদাত হোসেন জানান, আগামী সপ্তাহে লাশ দেশে আনা হবে।

আরও পড়ুন

×