ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

পাবনা অফিস

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১১

পাবনার সাঁথিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার পুণ্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহাদেব সরকার (৫৭) পুণ্ডুরিয়া গ্রামের প্রয়াত নিতাই সরকারের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় মহাদেব সরকার পুণ্ডুরিয়া বাজারে নিজের রড সিমেন্টের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫ থেকে ৬ জনের সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহাদেবকে মৃত ঘোষণা করেন।

ওসি আসাদুজ্জামান বলেন, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে, তাকে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×