ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

৪০ হাজার পিস ইয়াবা ও পাউন্ডসহ গ্রেপ্তার তারা

৪০ হাজার পিস ইয়াবা ও পাউন্ডসহ গ্রেপ্তার তারা
×

গ্রেপ্তাররা -সমকাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪৫

চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ এলাকা থেকে ৪০ হাজার পিছ ইয়াবাসহ ১২শ পাউন্ডসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও দুই যুবক পালিয়ে যায়। 

এ ঘটনায় রোববার দুপুরে পুলিশ ৭ জনকে আসামি করে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। 

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মোজাম্মেল হক (৩০), চট্টগ্রামের মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে  মোঃ নুর নবী (২৪), সন্ধীপ উপজেলার কালাপানিয়া এলাকার মো. হুমায়ন কবিরের ছেলে মো. হাসমত কবির শাকিল (২১) ও নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইব্রাহিম খলিলের ছেলে জাহেদুল ইসলাম রাতুল (২২)। তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

পলাতক আসামিরা হলেন- চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারইয়ার হাট এলাকার বাসিন্দা ইসমাইল (২৭) ও কক্সবাজার জেলার বাসিন্দা ফরিদ (২৩)। 

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন সমকালকে জানান, ‘ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ জন ইয়াবা বিক্রেতাকে আটক করা হলেও দুইজন পালিয়ে গেছে। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে বিশাল মাদক চক্রের তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

×