সাংবাদিকের ওপর চেয়ারম্যানের হামলা, প্রতিবাদে মানববন্ধন
মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ -সমকাল
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪২
টাঙ্গাইলের ঘাটাইলে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান মো. ফজলুর রহমানের ওপর ঘাটাইল সদরের ইউপি চেয়ারম্যানের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন তারা।
এ সময় ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার ইউএনওর নিকট স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।
মাবনবন্ধনে ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংবাদিক হায়দার রহমান, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আতিকুর রহমান, সাংবাদিক আতা খন্দকার, রবিউল আলম বাদল, জাহান কলি প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কামাল হোসেন, সাংবাদিক উত্তম আর্য্য, মো. মাসুম মিয়া, মনোয়ার হোসেন সোহেল, আনোয়ার হোসেন বকুল, আঃ লতিফ, গোলাম মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘাটাইল উপজেলায় যুগান্তরের প্রতিনিধির ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। এ ঘটনায় শনিবার সকালে আহত সাংবাদিক খান ফজলুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান হায়দার আলীকে আসামি করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।
- বিষয় :
- টাঙ্গাইল
- সাংবাদিকের ওপর হামলা
- মানববন্ধন
