ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

রোগীধরা ৫ দালাল অভিযানে ধরা, কারাদণ্ড

রোগীধরা ৫ দালাল অভিযানে ধরা, কারাদণ্ড
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০৮

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৫ জন রোগীধরা দালালকে আটক করেছে। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও গ্রাম-গঞ্জ থেকে বরিশাল নগরে আসা রোগী ও তাদের স্বজনদের ফুসলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে চিকিৎসা দিতে নেওয়ার কথা বলে কথিত বিশেষজ্ঞ চিকিৎসক ও নামসর্বস্ব ডায়গনোস্টিক সেন্টারে নিয়ে রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষার নামে অসহায় রোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র।

ডিবি পুলিশ জানায়, শনিবার সকালে নগরীর রূপাতলী এলাকা থেকে দালাল চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। মহানগর ডিবি'র উপ-পরিদর্শক অরবিন্দ বিশ্বাসের নেতৃত্বে রূপাতলী বাস-টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ রোগীধরা দালালকে আটক করা হয়। এ সময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহদাৎ হোসেন।

এরা হলেন- নগরীর বেলতলা এলাকার শাহিন খান (৩৫) ও শহীদ খান (৩২), রূপাতলীর মনির সরদার (৪৫) ও রবিউল ইসলাম (৪০), ধান গবেষণা সড়কের জহিরুল ইসলাম (৫০) ও কামাল হোসেন মোলতা (৪৫)। এ ৫ জনের মধ্যে শহীদ খানকে ৩ মাসের এবং ওপর ৪ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×