ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরেকজনের মরদেহ উদ্ধার

সেন্টমার্টিনে ট্রলারডুবি: আরেকজনের মরদেহ উদ্ধার
×

ফাইল ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১১

বঙ্গোপসাগরে মালেয়শিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিন সৈকতে থেকে ভাসমান অবস্থায় আরেকজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। 

শনিবার রাত ৯টায় সেন্টমার্টিনের পশ্চিম সৈকত এলাকা থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ জানান, শনিবার রাতে সেন্টমার্টিনের পশ্চিম সৈকত এলাকা থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৭ জনের মরদহ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও টেকনাফের বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরির্দশক মোহাম্মদ লিয়াকত আলী জানান, ‘ট্রলার ডুবির ঘটনায় আরও একটি মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। এর আগে ১৭ মৃতদেহের মধ্যে ১১টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৬ জনের মরদেহ বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে। মানব পাচারকারিদের ধরতে জোরদার অভিযান চলছে।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এতে ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়। এ সময় ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড। এই মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

×