সাতক্ষীরায় বাসের ধাক্কায় ট্রলিচালক নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০১:২০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৩৩
সাতক্ষীরা সদর উপজেলায় বাসের ধাক্কায় ট্রলিচালক কামরুল ইসলাম (২৬) নিহত হয়েছেন। রোববার সকালে ছয়ঘরিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক সদর উপজেলার ইন্দিরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ট্রলিচালক কামরুল সাতক্ষীরা থেকে ট্রলি চালিয়ে মাধবকাটি এলাকার একটি ভাটায় ইট আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- সাতক্ষীরা
- সড়ক দুর্ঘটনা
- নিহত
