মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত
নিহতদের মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড়-সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২১:৪৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৬
মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সর্দার নিহত হয়েছেন। পুলিশের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই ডাকাতের দলের মধ্যে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে।
বুধবার ভোরে সদরের বরুনাতৈল গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন-ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামের গফুর মন্ডলের পুত্র ডাকাত সর্দার লাভলু মন্ডল (৪০) ও একই জেলার বোয়ালমারীর এলাকার অপর ডাকাত সর্দার দাউদ হোসেন (৩৮)।
তাদের নামে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নড়াইল ও মাগুরার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভোরে গোলাগুলির শব্দ শুনে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে স্থায়ীয় মাঠ থেকে এলাকাবাসীর সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- মাগুরা
- বন্দুকযুদ্ধ
