ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ আরও ২ জনের মৃত্যু
×

গ্যাস বিস্ফোরণে পুড়ে যাওয়া রান্নাঘর- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ০২:২১

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ আরও দু'জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- ফতুল্লার সাহেবপাড়া এলাকার কিরণ মিয়ার ছোট ভাই হিরণ মিয়া (২৩) ও কিরণের ছেলে আপন (১২)। 

মঙ্গলবার সকালে হিরণের ও সোমবার মধ্যরাতে আপনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

এ ঘটনায় এর আগে আপনের দাদি নুরজাহান (৬০), পরে তার বাবা কিরণ (৪৬) ও বড় ভাই আবুল হোসেন (২৫) মারা যান।

গত ১৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার সাহেবপাড়া এলাকায় পাঁচতলা ফ্ল্যাট বাড়ির নিচতলায় গ্যাসের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয় একই পরিবারের আটজন। আগুনে ওই বাড়ির সব মালামাল পুড়ে যায়। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

×