খুলনায় ৭৭ কচ্ছপসহ আটক পাচারকারী
৭৭ কচ্ছপসহ আটক পাচারকারী- সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০৮:৪৪
খুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনাবান্ধা গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে ৭৭টি কচ্ছপ উদ্ধার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। এ সময় পাচারকারী রমেশ মিস্ত্রিকেও আটক করা হয়েছে।
র্যাব জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঘোনাবান্ধা গ্রামের একটি বাড়িতে বস্তাভর্তি কচ্ছপ বিক্রির জন্য রাখা আছে। তারা ওই বাড়িতে অভিযান চালিয়ে কচ্ছপসহ রমেশকে আটক করে। চটের চারটি বস্তায় কচ্ছপগুলো ভরে রাখা হয়েছিল।
জিজ্ঞাসাবাদে রমেশ জানান, তিনি কুমিল্লা, চাঁদপুর ও ঢাকার বিক্রমপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে কচ্ছপ কিনে নিজ এলাকায় বিক্রি করেন। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।
- বিষয় :
- কচ্ছপসহ আটক
- পাচারকারী
- খুলনা
