ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভেজাল খাদ্যপণ্য স্টিকার বদলেই দামি ব্র্যান্ড

ভেজাল খাদ্যপণ্য স্টিকার বদলেই দামি ব্র্যান্ড
×

গ্রেপ্তার মো. রিদুয়ান। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০৮:০৩

স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে এক দোকান কর্মচারিকে গ্রেপ্তার ও  বিপুল পরিমান নকল পণ্য উদ্ধার করেছে। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি গুদাম থেকে এসব খাদ্যপণ্য উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার মো. রিদুয়ান কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহাড়তলী গ্রামের বাসিন্দা। গুদামটির মালিক মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় ওই দু'জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

নগর পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান সমকালকে বলেন, দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত নিম্নমানের খাদ্যপণ্য সংগ্রহ করে রিয়াজউদ্দিন বাজারের জান্নাত এন্টারপ্রাইজের মালিক মো. সাহাবুদ্দিন। এরপর বাজারের গুদামে রেখে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগানো হয়। পরে তা বাজারজাত করা হয়। গোপন খবর পেয়ে ওই দোকানে অভিযান চালানো হয়। 

তিনি আরও বলেন, এসব পণ্যের কোনো কাগজপত্র গুদামে সংরক্ষিত নেই। গুদাম মালিক সাহাবুদ্দিন পালিয়ে গেছে। তাকে এ কাজে সহায়তা করতেন রিদুয়ান। তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিম্নমানের ভেজাল খাদ্যপণ্যের মোড়কে স্টিকার লাগানোর মেশিন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

×