ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সাইড দিতে গিয়ে বাস দুর্ঘটনায় শিক্ষিকার হাত বিচ্ছিন্ন, ১৫ শিক্ষার্থী আহত

সাইড দিতে গিয়ে বাস দুর্ঘটনায় শিক্ষিকার হাত বিচ্ছিন্ন, ১৫ শিক্ষার্থী আহত
×

শিক্ষিকা সৈয়দা ফাহিমা বেগম - ছবি সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২০ | ০৩:৫৪ | আপডেট: ১০ মার্চ ২০২০ | ০৬:৫৩

গোপালগঞ্জে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাসফরের বাস সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এক শিক্ষিকার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আহত হয় অন্তত ১৫ শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাত বিচ্ছিন্ন হওয়া ওই শিক্ষিকার নাম সৈয়দা ফাহিমা বেগম (৫০)। 

একাদশ শ্রেণির ছাত্র আহত ফাহাদ আরফিন অনন্ত জানান, বঙ্গবন্ধুর জম্মশতবর্ষ উপলক্ষে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় শিক্ষাসফর এবং বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। সকালে ৬টি মিনিবাস ও মাইক্রোতে করে ১২৫ জন শিক্ষার্থী, শিক্ষক, স্কুলের কর্মকর্তা ও কর্মচারি কাকরাইল থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন। তাদের বাসে শিক্ষিকা ফাহিমা ও ৩০ জন শিক্ষার্থী ছিল। বাসটি পাথালিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে শিক্ষিকা ফাহিমার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। 

এছাড়া শিক্ষার্থী আব্দুল রহমান, আবু নাফিম চৌধুরী, শয়নসহ ১৫ জন আহত হয় বলে ওই শিক্ষার্থী জানান।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আহত শিক্ষিকা ও ৯ শিক্ষার্থীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, ওই শিক্ষিকাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×