ঠাকুরগাঁওয়ে যুবককে হত্যা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২০ | ২২:৫০ | আপডেট: ১০ মার্চ ২০২০ | ২৩:২৬
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ শিববাড়ী এলাকায় সামশুল হক ওরফে কোপা সামশুল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে ওই এলাকার একটি আম বাগানে এ ঘটনা ঘটে। নিহত সামশুল বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী এলাকার আব্দুল খালেকের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ চিকনডোবা গ্রামে মারামারি হচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এরপর স্থানীয় একটি আম বাগান থেকে শামসুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
- বিষয় :
- ঠাকুরগাঁও
- কুপিয়ে হত্যা
