ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ম্যাজিস্ট্রেটের নির্দেশে কলেজছাত্রের চুল কাটার অভিযোগ

ম্যাজিস্ট্রেটের নির্দেশে কলেজছাত্রের চুল কাটার অভিযোগ
×

সৈকতে দাঁড়িয়ে কলেজছাত্রের মাথার চুল কাটা হয়। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২০ | ২২:৫১ | আপডেট: ১০ মার্চ ২০২০ | ২২:৫৯

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসা এক কলেজছাত্রের মাথার চুল কাটার অভিযোগ উঠেছে সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের নির্দেশে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নির্দেশে সৈকতে দাঁড়িয়ে কলেজছাত্রের মাথার চুল কাটার ছবি ভাইরাল হয়েছে। এতে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অনেকে।

ঘটনার ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়া শাহজাহান সালেহ লিখেছেন, ‘সাধু সাবধান! গুলিয়াখালী সী বিচে ম্যাজিস্ট্রেটের অতর্কিত হানা। নিচের ছবিতে আপনারা দেখছেন, একটা কলেজ পড়ুয়া ছেলের মাথার চুল কেটে দেওয়া হচ্ছে।’

তবে ওই ছাত্রের চুল কাটার বিষয়টি অস্বীকার করেন ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। তিনি বলেন, ‘স্থানীয়দের অভিযোগ ছিল- গুলিয়াখালী সৈকতে তাবু টাঙিয়ে রাতে অসামাজিক কার্যকলাপ চলে। সে অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সাতটি তাবু জব্দ করা হয়। সেখানে একটি ছেলে উল্টোপাল্টা আচরণ করেছিল। পরে স্থানীয় কেউ তার চুল ছোট করে দিয়েছে।’

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে কোন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এরকম ঘটনা ঘটলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

আরও পড়ুন

×