ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু
×

দেশে ঢুকছে ভারতীয় পেঁয়াজ বোঝাই ট্রাক- সমকাল

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৫:২২ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ০৫:৩০

পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরের পানামা পোর্টে প্রবেশ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ১৭টি ট্রাকে এ পর্যন্ত ৩৭৪ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বন্দরের ব্যবসায়ী মোবারক হোসেন জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর অভ্যন্তরীণ সংকট দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেয় ভারত। একারণে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে পড়লে দেশে পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি ২৬০ টাকার উপরেও বেচা-কেনা হয়। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকার দ্রুত মিয়ানমার, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করে। ফলে সরকারের পদক্ষেপে দাম সহনীয় পর্যায়ে চলে আসে।

বন্দরের অন্যান্য ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে ভারতে পেঁয়াজের বাম্পার ফলন ভালো হওয়ায় সেদেশের সরকার গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রপ্তানিতে বাংলাদেশে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। গত ২ মার্চ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হলে হিলি স্থলবন্দরের ব্যবসায়িরা পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেন। শনিবার অনুমতি পাওয়ার পর আজ রোববার বিকেল থেকে পুনরায় শুরু হয় ভারত থেকে পেঁয়াজ আমদানি।

আরও পড়ুন

×