ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শ্যামনগরে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ

শ্যামনগরে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ
×

সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা- সমকাল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৬:২৯

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজার এবং সদর চৌরাস্তাসহ আশপাশের সড়কে চলাচলকারী নানা শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদাসহ উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) ইয়াছিন আলম, উপ-পরিদর্শক খবির উদ্দীনসহ পুলিশ সদস্যরা।

মাস্ক বিতরণের পাশাপাশি করোনার সংক্রমণ রীতি ও ভয়াবহতা সম্পর্কেও জনসাধারনের উদ্দেশ্যে বিভিন্ন পরার্মশ দেন পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন

×