সাংবাদিক নির্যাতন, মামলা ও গুমের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
সোমবার ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করেন সাংবাদিকরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ০৯:৫৪
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে দায়ের করা মামলা প্রত্যাহার, কুড়িগ্রামে মধ্যরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতন ও মাদক উদ্ধারের নাটক সাজিয়ে কারাদণ্ড এবং নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধানের দাবিতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম) সমাবেশ ও মানববন্ধন করেছে। সোমবার বেলা ১১টায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ ও সিটি প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব আলী (এনটিভি), সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (নয়া দিগন্ত), ময়মনসিংহ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ সাংগাঠনিক সম্পাদক মতিউল আলম (মানবজমিন), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের ট্রেজারার ও ফটো জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের সভাপতি নজিব আশরাফ (করোতোয়া), যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন দেলোয়ার হোসেন, আমাদের ময়মনসিংহের সম্পাদক কামরুল আহসান, সাজ্জাতুল ইসলাম (নয়াদিগন্ত), ময়মনসিংহ লাইভের সম্পাদক আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক রাসেল হোসেন, সাইফুল ইসলাম তরফদার (জনবানী), প্রদীপ বিশ্বাস (সকালের সময়), সিরাজুল হক সরকার (দৈনিক জনতা), ইমরান কবীর (দৈনিক সংগ্রাম), রাশিদ আহমেদ (দৈনিক জাহান), জয়নাল আবেদীন (ঢাকা টাইমস), নজরুল ইসলাম জুয়েল (বাংলার সময়), অজয় সরকার (দেশকাল),এনামুল হক ছোটন (দৈনিক বর্তমান কথা), মফিদুল ইসলাম লাভলু ( আজকের বসুন্ধরা) হাসনাতুল ইসলাম মিল্লাত, ফকরুল আকন্দ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- সাংবাদিক নির্যাতন
- মানববন্ধন
- ময়মনসিংহ
