ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নবীগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নবীগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
×

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা- সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ১২:৪৯

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে এনা পরিবহনের বাসের ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন। তাদের অবস্থাও আশংঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ঈমান উল্লাহর ছেলে গরু ব্যবসায়ী সমছু মিয়া (৫৫) ও একই এলাকার সনর মিয়ার ছেলে সুমেল মিয়া (৩৫)। আহতরা হলেন- সাবেক নারী ইউপি সদস্য (মেম্বার) জোসনা আক্তার (৫৫) ও বুলবুল মিয়া (৪৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়- সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও তিন সিএনজি অটোরিকশা যাত্রী। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া জানান- পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

×