ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে পিকআপ ও নসিমনের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জে পিকআপ ও নসিমনের সংঘর্ষে নিহত ২
×

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপভ্যান। ছবি: সমকাল

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ২২:৪৪ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ২৩:১৫

সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপভ্যান ও নসিমনের সংঘর্ষে দু'জন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়েছে।

নিহত দু'জনই ব্যবসায়ী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নাটোর জেলার গুরুদাসপুরের জগদিশ চন্দ্র সরকারের ছেলে নয়ন সরকার।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল হক ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন জানান, সকালে মহিষলুটি থেকে মাছ নিয়ে একটি নসিমন সিরাজগঞ্জ রোড এলাকায় আসছিল। নসিমনটি গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু'জন নিহত হয়। 

এসআই শাহীন আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দু'জনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×