ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

জয়পুরহাটে ভটভটি উল্টে নিহত ২

জয়পুরহাটে ভটভটি উল্টে নিহত ২
×

আহতের হাসপাতালে ভর্তি করা হয়- সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৫:৫৫

জয়পুরহাটে গরুবোঝাই ভটভটি উল্টে ২ জন ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছেন।

নিহতরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজারের আবু তালেব (৫৫) এবং একই উপজেলার পূর্বদুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহরিয়ার খান জানান, পুনটহাট থেকে গরু ক্রয় করে পাঁচবিবি হাটে বিক্রির জন্য ভটভটিযোগে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। বানিয়াপাড়া এলাকায় আসার পর ভটভটির পেছনের চাকা ফেটে যায়। তখন চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি উল্টে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ১১জন গরু ব্যবসায়ী আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আবু তালেব ও রাজু আহম্মেদের শাররীক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

ওসি বলেন, আহতদের জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা চলছে। এছাড়া নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×