পাবনায় করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা বাড়াতে দলবেঁধে প্রচারণা যুবলীগের
পাবনা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন যুবলীগের নেতাকর্মীরা -সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৫:৫৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুরুতে করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়েছে পাবনা জেলা যুবলীগ।
মঙ্গলবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কসহ গুরুত্বপূর্ন বিভিন্ন স্থানে দলবেঁধে ‘করোনা’ বিষয়ে লিফলেট বিতরণ করেন যুবলীগের নেতাকর্মীরা। পাবনা জেলা যুবলীগ আহ্বায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক ও শখ শাকিরুল ইসলাম রনির নেতৃত্বে শহরের ১৫টি ওয়ার্ডে লিফলেট বিতরণ ও এই প্রচারণা চালানো হয়।
পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, আওয়ামী লীগ নেতা ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, ইমদাদ আলী ভুলু বিশ্বাস, গোলাম রব্বানী ট্যগার, মোস্তাক আহমেদ সুইট, যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য ফাহিমুল কবির শান্তু, শেখ লালু, আব্দুল আল মামুন বাবু, মামুন হায়দার রনি, শাহিনুর রহমান পলাশ, ওসমান গনি, আরিফুল রহমান টিংকু, ফজলে শাহরিয়ার বিপু, সৌহাদ্য বসাক সুমন, রাজ আহমেদ রনি, নাসির উদ্দিন শুভ, আসিফ ইকবাল জনি, আহসান হাবিব, সোহানুর রহমান সোহান, এইচ এম হিমেল, শাকিল খান, আজমল শেখ, আব্দুল্লাহ আল মামুন, মো. সাজ্জাদুর রহমান তারেক, একরাম হোসেন, মো: আহসানল্লাহ ও মাহবুবুর রহমান মামুনসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
- বিষয় :
- পাবনা
- করোনাভাইরাস
