ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনা ঠেকাতে মাঠে নামলেন পটিয়ার ইউএনও

করোনা ঠেকাতে মাঠে নামলেন পটিয়ার ইউএনও
×

করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক মাইকিং এবং প্রচারপত্র বিলি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা- সমকাল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০৬:০৫

করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা পথচারী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছেন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ প্রচারপত্র বিলি করা হয়।

পটিয়া উপজেলা হাসপাতাল এলাকা, পটিয়া উপজেলা পরিষদ সম্মুখ এলাকা, পোস্ট অফিস, ডাকবাংলো, বাস ষ্টেশন, আদালত রোড়, বৈলতলী রোড়, ষ্টেশন রোড়ে সচেতনতামূলক মাইকিং এবং প্রচারপত্র বিলি করেন তিনি। এসময় তিনি বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে এ প্রচারপত্র হাতে তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা সমকালকে জানান, 'পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করে জনসচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় নিয়ম-কানুন মেনে চলার জন্য সচেষ্ট থাকতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে আপাতত সবধরণের জনসমাগমকে নিরুৎসাহিত করব, স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সম্পর্কিত প্রচারপত্র বিলি চলমান থাকবে। 

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জনসমাগম ছাড়াই সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। মসজিদে মসজিদে ইমামরা প্রচারণা চালাবেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষ আতঙ্কিত হয় এমন প্রচারনা চালানো যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় এমন প্রচারণা করা যাবে না। সচেতনতামূলক প্রচারণার নামে কেউ আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×